মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ রাষ্ট্রপতির, রোববার শপথ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৮ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোয় তিনি রোববার সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। খবর পিটিআই’র।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধান জে পি নাড্ডা মোদিকে বিজেপি পার্লামেন্টারি দলের নেতা হিসাবে তাকে নির্বাচনের বিষয়ে একটি চিঠি হস্তান্তর এবং এনডিএ নেতারা মোদিকে তাদের সমর্থন জানিয়ে চিঠি জমা দেওয়ার পর মুর্মু শুক্রবার মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে নিয়োগ প্রদান করেন।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসন জিতেছে। তবে তাদের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) মিলে একত্রে ২৯৩টি আসন পেয়েছে,এতে জোটটির একটি ভালো সুবিধাজনক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
রাষ্ট্রপতি ভবনের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ভারতের সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদের আওতায় তার উপর অর্পিত ক্ষমতা বলে নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।’
ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, রাষ্ট্রপতি ভবনে রোববার সন্ধ্যা ৭টা ১৫মিনিটে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের দপ্তর ও গোপনীয়তার শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
মুর্মু মোদির কাছে নিয়োগের চিঠি হস্তান্তর করেছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় এখানে রাষ্ট্রপতি ভবনে তার সাথে সাক্ষাত করেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






