ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৪:৪৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

মৌসুমীর জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন। তবে দিনটিতে তিনি দেশে নেই। মেয়ের নাগরিকত্ববিষয়ক কিছু কাজকর্ম এবং সেখানে অবস্থানরত মাকে দেখতে তিনি দেশটিতে গেছেন। ওখানেই আজকের দিনটি পালন করবেন বলে জানিয়েছেন এ নায়িকা। ঘরোয়াভাবে কেক কাটার পাশাপাশি আমেরিকার কিছু বাঙালি কমিউনিটির অনুষ্ঠানেও অংশ নেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবার, প্রিয়জনরাই এ দিনকে ঘিরে বেশি আনন্দ উচ্ছ্বাসে থাকেন। আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে। সংবাদ মাধ্যমগুলোও বিশেষ আয়োজন করে, সেটাও ভালোলাগার। এখন যেহেতু দেশের বাইরে আছি, তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করব। খুব মিস করছি সানী ও আমার ছেলেকে।’