ম্যারাডোনাকে শ্রদ্ধা না জানানোয় নারী ফুটবলারকে হত্যার হুমকি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ম্যারাডোনাকে শ্রদ্ধা না জানানোয় নারী ফুটবলারকে হত্যার হুমকি
কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে দু’দলের ফুটবলাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করছেন। অথচ একজন ফুটবলার লাইনের মাঝে পিছন দিকে মুখ করে বসে রয়েছেন। ঠিক এমনটাই ঘটল স্পেনের তৃতীয় ডিভিশন নারী ফুটবল লিগে।
ইন্টার রিয়াসের ফুটবলার পাওলো দাপিনার মতে নারীদের প্রতি ম্যারাডোনা কখনই শ্রদ্ধাশীল ছিলেন না। তার দাবি, ম্যারাডোনার হাতে বহু নারী হেনস্থা হয়েছেন। দিয়েগোকে ধর্ষক বলতেও পিছপা হননি তিনি।
লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকারা যখন ম্যারাডোনার প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন, তখন দাপিনার এমন আচরণ ভালোভাবে নেননি ম্যারাডোনার কিছু অনুরাগী। ঘটনার পর থেকে দাপিনা সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি পাচ্ছেন বলে দাবি করেন।
তিনি জানান, এমনও মেসেজ পেয়েছেন তিনি, যেখানে লেখা হয়েছে, 'তোমার বাড়ির ঠিকানা খুঁজে গিয়ে তোমার পা ভেঙে দিয়ে আসব।' দাপিনার দাবি, তার সতীর্থদেরও হুমকি দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়েগো ম্যারাডোনা। মৃত্যকালে তার বয়স হয়েছিল মাত্র ৬০ বছর। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ফুটবলের রাজপুত্র।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত




