ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৩:৫২:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ময়মনসিংহে বজ্রপাতে তিন শিশুসহ নিহত ৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৭ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহে বজ্রপাতে তিন শিশুসহ ছয়জন মারা গেছেন। শুক্রবার সদর, নান্দাইল ও ধোবাউড়া উপজেলায় তিনটি পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দুপুরে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে বকর ও জাহাঙ্গীর মারা যান।

একই সময় নান্দাইল উপজেলায় মারা যায় তিন শিশু, সাঈদ, স্বাধীন ও শাওন। নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, তিন শিশু কংকরহাটি গ্রামে বৃষ্টির সময় একসঙ্গে মাছ ধরছিল। বেলা ২টার দিকে হঠাৎ বজ্রপাতে তারা আহত হয়। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধোবাউড়ার সাঈদও মাছ ধরার সময় মারা যান।

ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান জানান, সাঈদ সকালে এলাকার গুগড়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান।

পরিবার অভিযোগ না দেয়ায় সবার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন, সদর উপজেলার দড়িকুষ্টিয়া বাল্লাপাড়া গ্রামের কৃষক আবু বকর (৪০), জাহাঙ্গীর আলম (৩০), নান্দাইল উপজেলার কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১), বিল্লাল হোসেনের ছেলে মো. শাওন (৮), ধোবাউড়া উপজেলার চরমুহিনী গ্রামের আবু সাঈদ (৩০)।