ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন আরও ৫ রোগী। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মিম (১৮), কিশোরগঞ্জের করিমগঞ্জের আশালতা সরকার (৬৮), জামালপুরের রঘুনাথপুরের মো. হালিম (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আব্দুস সামাদ (৬০) মারা যান।
তিনি আরও জানান, ইউনিটটিতে নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৪৮ জন। এ ছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ছয়জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ