যশোরে সাত দিনব্যাপী বইমেলা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
যশোরে সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় সারাদেশে ৯ জেলায় পর্যায়ক্রমে এ বইমেলা হচ্ছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে যশোর শহরের ঐতিহাসিক টাউন হল ময়দানে এ মেলার উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, একজন মানুষকে প্রকৃত মানুষ হতে হলে তাকে শিল্প সাহিত্য চর্চা অব্যাহত রাখতে হবে। আমাদের সমাজে শুধু ডাক্তার-বিজ্ঞানি তৈরি হলে হবে না। এসব ডিগ্রিধারী মানুষ এক সময় অমানুষ হয়ে যায়; যদি না তাদের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি না হয়। তাই মানবিক মূল্যবোধের মানুষ বেশি বেশি গড়ে তুলতে হবে। একজন শিক্ষক হিসেবে আজ আমার ভালো লাগছে যশোরের মতো জায়গায় আমার হাতে বইমেলা উদ্বোধন হচ্ছে। আমরা চাই নতুন প্রজন্ম ও শিক্ষার্থীরা লাইব্রেরিতে যাক। কিন্তু এ প্রজন্মে কেন জানি বই বিমুখ হয়ে যাচ্ছে। এ অবস্থান থেকে আমাদের নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে।
উপচার্য আরও বলেন, এই যে নতুন প্রজন্ম বই বিমুখ হয়ে স্কিন মুখি হচ্ছে; এটা কিন্তু মাদকাসক্তের মতো ভয়াবহ। এখান থেকে আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে হবে। এসবের জন্য বিভিন্ন উন্নয়ন মেলা, বইমেলা কার্যকরী ব্যবস্থা। এসব মেলায় আমাদের
সন্তানদের হাত ধরে আনতে হবে। বিভিন্ন সাহিত্য চর্চার বই কিনে দিতে হবে। একাডেমির বাইরেও জ্ঞান চর্চায় আগ্রহ সৃষ্টি করাতে হবে।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের যুগ্ম সচিব মোখলেচুর রহমান আকন্দ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের বিএলএফের উপ প্রধান মুক্তিযুদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আজম। আলোচনা শেষে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আয়োজকরা জানিয়েছেন, যশোরে সাত দিনব্যাপী বইমেলা শেষ হবে ১৩ ডিসেম্বর। এবার মেলায় ৬২ বইয়ের স্টল বসেছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। বইমেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে মেলা প্রাঙ্গণ রওশন আলী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ




