যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতা লঙ্ঘন বন্ধের আহ্বান রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী পদক্ষেপের তীব্র সমালোচনা করে রাশিয়া বলেছে, ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন না করে যুক্তরাষ্ট্রের উচিত পরমাণু সমঝোতা লঙ্ঘন বন্ধ করা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পরমাণু সমঝোতাকে অনুমোদনকারী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ বলে কোনো পরিভাষা নেই।এছাড়া, যুক্তরাষ্ট্র ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের ফল হয়েছে এই যে, যখন বিশ্বের সবগুলো দেশ এই প্রস্তাব মেনে চলছে, তখন যুক্তরাষ্ট্র এটি না মেনে নিজেকে একঘরে করে রেখেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানকে শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারে বাধা প্রদান কিংবা দেশটিকে আত্মরক্ষার অধিকার থেকে বঞ্চিত করার জন্য নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাব পাস করা হয়নি।
২০১৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন,রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। চুক্তি সই করার পরের সপ্তাহে এ চুক্তিকে আন্তর্জাতিক আইন হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব পাস হয়।
কিন্তু যুক্তরাষ্ট্র ওই আইন লঙ্ঘন করে ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রাম্প প্রশাসন বলছে, ইরানকে আগের সমঝোতা বাদ দিয়ে নতুন করে পরমাণু চুক্তি সই করতে বাধ্য করার জন্য দেশটির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হয়েছে। তবে তেহরান আমেরিকার সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।
-জেডসি
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











