যুক্তরাষ্ট্রের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে একজন বন্দুকধারী শিক্ষার্থী ছয়জনকে গুলিবিদ্ধ করেছে, এতে হামলাকারী শিক্ষার্থীসহ নিহত হয় আরও একজন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আইওয়ার পেরি হাইস্কুলের স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন সকাল সাড়ে সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইওয়া পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ চারজন ওই স্কুলের শিক্ষার্থী এবং একজন প্রশাসক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস জব্দ করা হয়েছে।
আইওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট বলেন, নিহত শিক্ষার্থীর বয়স আনুমানিক ১২ বছর। সে ষষ্ঠ গ্রেডের শিক্ষার্থী ছিল। আর হামলাকারী শিক্ষার্থীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার বলে জানা গেছে। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, হামলার সময় বাটলার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট করেছিল। তবে কী কারণে সে হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডালাস কাউন্টির শেরিফ অ্যাডাম ইনফ্যান্টে সাংবাদিকদের বলেন, সৌভাগ্যক্রমে তখন ভবনটিকে খুব কম শিক্ষার্থী ছিল। তা না হলে হতাহতের সংখ্যা আরও বাড়ত।
পেরি হাইস্কুলের শিক্ষক লরি মেইনেকে স্থানীয় এক রেডিও স্টেশনকে বলেন, তিনি প্রায় ছয় থেকে সাতটি গুলির শব্দ শুনেছেন।
আইওয়া ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন এ হামলার তদন্ত করছে। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি অবহিত করা হয়। তিনি সঙ্গে সঙ্গে ওই অঙ্গরাজ্যের গভর্নর রেনল্ডের সঙ্গে কথা বলেছেন।
প্রায় ১০ হাজার মানুষ বাস করে পেরি শহরে। এটি আইওয়ার রাজধানী ডেস মইনেস থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর–পশ্চিমে অবস্থিত।
সূত্র: বিবিসি
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক











