যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত এক লাখ ৪ হাজার, মৃত ১৭০০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে ঝড়ের গতিতে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই এক একটি জীবন পরিণত হচ্ছে সংখ্যায়।যুক্তরাষ্ট্রে শনিবার সকাল পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে এক লাখ ৪ হাজার। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে এমনই জানা যাচ্ছে।
এদিকে, করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যায় শীর্ষে এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট মৃতের সংখ্যা এক হাজার ৭০০ জন। সুস্থ হওয়া রোগীর সংখ্যাও খুব একটা সন্তোষজনক নয়। লক্ষাধিক আক্রান্তের মাঝে যুক্তরাষ্ট্রে সুস্থ রোগীর সংখ্যা মাত্র ২ হাজার ৫২৫ জন।
এছাড়া, ইতালিতে এখনো লাগাম ছাড়া পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত সারাবিশ্বে সর্বোচ্চ মৃতের সংখ্যা ইতালিতে। সংখ্যাটি ৯ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘন্টায় ইতালিতে মারা গেছেন ৯১৯ জন রোগী। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন লাখ ছুই ছুই। ইতালিতে ৮৬ হাজার মানুষ এখন যুদ্ধ করছে এই প্রাণঘাতী ভাইরাসে।
ইউরোপের অবস্থাও খুব একটা ভালো নেই। স্পেনে ৬৫ হাজার ৭১৯ জন আক্রান্ত ও মারা গেছেন ৫ হাজার ১৩৮।
তবে করোনাভাইরাসের আতুড়ঘর চীন এখন নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন কোনো আক্রান্তের সংখ্যা জানা যায়নি। যদিও দেশটিতে আবারো বিদেশিদের সমাগম বাড়ছে।
উল্লেখ্য, মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ।
-জেডসি
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি











