যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস: ইউরোপ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের বিস্তাররোধে ব্রিটেন ব্যতিত ইউরোপের সব দেশ থেকে আগামী ৩০ দিন যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, এই ‘বিদেশি ভাইরাস’ যুক্তরাষ্ট্রে আসছে বিদেশি পর্যটকদের মাধ্যমে। বিশেষ করে ইউরোপ থেকে আসা পর্যটকদের মাধ্যমে।
তিনি বলেন, আমাদের দেশে নতুন সংক্রমণের প্রবেশ ঠেকাতে ইউরোপ থেকে সব ধরনের ভ্রমণ স্থগিত করব আমরা। শুক্রবার মধ্যরাত থেকে নতুন বিধি কার্যকর হবে। তবে এই নিষেধাজ্ঞা ব্রিটেনের ওপর আরোপ করা হবে না বলে জানান ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট জানান, করোনাভাইরাস মোকাবেলায় আমেরিকা যে ধরনের পূর্বসতর্কতা গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তা ‘গ্রহণ করতে ব্যর্থ হয়েছে’। এসময় তিনি জানান, ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে আসা বিপুল পরিমাণ বাণিজ্য ও পণ্যসম্ভারের ক্ষেত্রেও এই ভ্রমণ নিষেধজ্ঞা আরোপ হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আজ বৃহস্পতিবার জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের ২৬ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। যেসব মার্কিন নাগরিক বিদেশে থেকে দেশে ফিরবেন তাদেরকে শুধু স্ক্রিনিং করে ছেড়ে দেয়া হবে না। রাখা হবে কোয়ারেন্টাইনে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ-এর পরিচালক ড. অ্যান্থনি ফাউসি কংগ্রেসে বলেন, এই করোনা প্রাদুর্ভাব আরো ভয়াবহ রূপ নিতে পারে। এটা নির্ভর করছে সংক্রমণ নিয়ন্ত্রণের সক্ষমতার ওপর। ভাইরাস পরীক্ষা করাতে বড় অংকের অর্থ খরচ হচ্ছে। তাই অনেক মার্কিনী পরীক্ষার খরচ যোগাতে অক্ষমতার জন্য ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না। অসুস্থ অবস্থায় কেউ বাসায় আইসোলেশনে থাকলে তার অনুপস্থিতিকে ছুটি হিসেবে গণ্য করে বেতন দেয়া হবে না- এমন ধারাও রয়েছে। এতে আরেকটি উদ্বেগ দেখা দিয়েছে। ফলে অনেক মানুষ ইচ্ছে করেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে না।
করোনা আক্রান্তদের সেবা দিতে নিউইয়র্ক সিটির উত্তরে নিউ রোচেলে শহরে সেনা মোতায়েন করা হয়েছে। ওই শহরের সবাইকে নিজে থেকেই আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এই সময়ে বিভিন্ন লোকজনকে খাদ্য সরবরাহ দেবে ন্যাশনাল গার্ড।
এছাড়া, ওয়াশিংটন রাজ্যের গভর্নর বেশ কিছু কাউন্টি বা পাড়ায় বড় ধরণের সমাবেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটি করোনা ভাইরাসের মূলকেন্দ্র হিসেবে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪৩ রাজ্যে করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে। রাজধানী ওয়াশিংটন ডিসি ও ২৩টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ৩৮ জন। আক্রান্ত হয়েছেন এক হাজার তিনশ এক ব্যক্তি। আর সুস্থ হয়েছেন ১৩ জন।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








