যুক্তরাষ্ট্রে দুই সন্তানসহ শিখ স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি বাড়ি থেকে ভারতীয় বংশোদ্ভূত শিখ দম্পতি এবং তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে চারটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, তেজ প্রতাপ সিং (৪৩), তার স্ত্রী সোনাল পারিহার (৪২), তাদের ১০ বছর বয়সী ছেলে এবং ৬ বছরের মেয়ে (তাদের নাম জানা যায়নি)।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর ইয়োলান্ডা সিকোন এবং প্লেইনসবোরো পুলিশ বিভাগের প্রধান ইমন ব্ল্যানচার্ড জানান, ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করে তদন্ত শুরু হয়েছে।
তারা জানান, ৪ অক্টোবর সন্ধ্যায় ৯১১ তে কলে পেয়ে প্লেইনসবোরোর একটি বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় প্লেইনসবোরো পুলিশ সেই বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তেজ প্রতাপ সিং-এর স্বজনরা জানিয়েছেন, তাদের সুখী দম্পতি বলেই মনে হয়েছে। তেজ প্রতাপ সিং কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি নেস ডিজিটাল ইঞ্জিনিয়ারিং নামে একটি কোম্পানির প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তার স্ত্রীও চাকরি করতেন। তবে কোথায় চাকরি করতে সেটা জানা যায়নি।
আবাসন রেকর্ডে দেখা যায়, তেজ প্রতাপ সিং ২০১৮ সালের আগস্টে তাদের বাড়িটি ৬ লাখ ৩৫ হাজার ডলারে কিনেছিলেন।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী






