ঢাকা, বুধবার ০৫, আগস্ট ২০২৬ ৫:০৭:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেন ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ঋণ করে হামের চিকিৎসা করেছে ৮৯ ভাগ অতিদরিদ্র পরিবার: জরিপ রংপুর ও সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা ভারতে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত কেরানীগঞ্জে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ,৬ জনের আমৃত্যু কারাদণ্ড ভারত থেকে এলো কাঁচা মরিচের প্রথম চালান

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনাকে বরখাস্ত করেছেন। সোমবার (৪ আগস্ট) এক অধ্যাদেশ জারি করে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সরকারে সাম্প্রতিক রদবদলের পর এই পদক্ষেপ অনেকটাই প্রত্যাশিত ছিল।

স্টেফানিশিনার বরখাস্ত এমন সময়ে হলো, যখন রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা জোরদার করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ অতিরিক্ত সামরিক সহায়তা পাওয়ার জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে কিয়েভ।

ফেসবুকে প্রকাশিত এক বার্তায় স্টেফানিশিনা জানান, ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি নিজের পদত্যাগপত্রও প্রকাশ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মানের একটি। তাঁর দাবি, ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতি ইউক্রেনের জন্য কঠিন হয়ে উঠলেও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে কূটনৈতিক প্রচেষ্টা সফল হয়েছে।

ওলগা স্টেফানিশিনা এর আগে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের জুলাইয়ে তাঁকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূতের পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কারণ রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক সক্ষমতার বড় অংশই মার্কিন অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল।

জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অতীতে একাধিকবার টানাপোড়েনের মুখে পড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি তুলনামূলক ইতিবাচক অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা।

এদিকে ইউক্রেনের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির দুর্নীতি দমন সংস্থা স্টেফানিশিনার বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ তদন্ত করছে। তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

সরকারি পুনর্গঠনের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হলেও, যুক্তরাষ্ট্রে ইউক্রেনের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি প্রেসিডেন্ট জেলেনস্কি। 

তথ্যসূত্র: রয়টার্স, আরব নিউজ