যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬, আক্রান্ত ৩৮১৩৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬ জনে।
মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় রবিবার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৩১ ব্যক্তি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এ সময়ে ৯৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৩৮ হাজার ১৩৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলেন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবরকে ‘ডেমোক্র্যাটদের প্রতারণা’ বলে অভিহিত করলেও গত বৃহস্পতিবার বলেছেন, তার দেশে করোনাভাইরাস পরিস্থিতি ‘শোচনীয়’ পর্যায়ে রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে।
এদিকে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও তার শহরে করোনা মোকাবিলার চিকিৎসা সামগ্রীর অভাবের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বর্তমান গতিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে আগামী ১০ দিনের মধ্যে নিউ ইয়র্ক শহরে কৃত্রিম নিঃশ্বাস গ্রহণের যন্ত্রসহ অন্যান্য চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দেবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল ফার্সি নববর্ষ উপলক্ষে দেয়া ভাষণে তার দেশকে করোনাভাইরাস মোকাবিলায় সাহায্য দেয়ার মার্কিন প্রস্তাবকে প্রতারণা উল্লেখ করে বলেছিলেন, আমেরিকা নিজেই যখন চিকিৎসা সামগ্রীর অভাবে রয়েছে তখন তার পক্ষ থেকে সাহায্যের প্রস্তাব বিস্ময়কর।
-জেডসি
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি











