যুক্তরাষ্ট্রে সুপারশপে বন্দুকধারীর হামলা:নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২২ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের আরকানসঅঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে শুক্রবার (২১ জুন) এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছে। আর্কানসাস রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে। শনিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফোরডাইস শহরের ম্যাড বুচার সুপার মার্কেটের বাইরে থেকে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে স্টোরের ভেতরে প্রবেশ করে অস্ত্রধারী এক দুর্বৃত্ত। এ সময় মার্কেটের দেওয়াল ও বাইরে একাধিক গাড়িতে গুলির আঘাত লাগে।
খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই হামলাকারী আহত হন। তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।
আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘মানুষজনের জীবন রক্ষায় দ্রুত ও বীরত্বপূর্ণ পদক্ষেপের জন্যআইন প্রয়োগকারী ও প্রথম প্রতিক্রিয়াকারীদের প্রতি আমি কৃতজ্ঞ।’
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলার ঘটনাটির বিষয়ে অবহিত করা হয়েছে এবং ফেডারেল কর্তৃপক্ষ তদন্তে সহায়তা করছে।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে সুপারশপে বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। ২০১৯ সালে একজন বন্দুকধারী এল পাসোর একটি ওয়ালমার্ট স্টোরে ২৩ জনকে হত্যা করেছিল। ২০২১ সালে কোলোর বোল্ডারে একটি শপে একজন বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছিল। ২০২২ সালে বাফেলোতে সুপারমার্কেটে একজন বন্দুকধারী ১০ জনকে হত্যা করেছিল।
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি











