যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ২৩০ জন।
গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ভয়াবহ অভিযোগ উঠেছে। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরও তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে যুদ্ধবিরতি চুক্তি মোট ৮০ বার লঙ্ঘন করেছে ইসরায়েল।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ৮০টি নথিভুক্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে রোববার একদিনেই ২১টি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই লঙ্ঘনের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো, গোলাবর্ষণ, ইচ্ছাকৃত টার্গেটিং, ফায়ার বেল্ট তৈরি এবং বেসামরিকদের গ্রেফতার।
ইসরায়েলি বাহিনী এই হামলা চালানোর জন্য সামরিক যান, আবাসিক এলাকার প্রান্তে অবস্থানরত ট্যাংক, দূর নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইলেকট্রনিক ক্রেন, বিমান এবং কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করেছে।
গাজা সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গাজার সব প্রদেশেই এই লঙ্ঘনগুলো রেকর্ড করা হয়েছে। যা প্রমাণ করে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলেনি বরং তারা ফিলিস্তিনি জনগণের ওপর হত্যা এবং সন্ত্রাসের নীতি অব্যাহত রেখেছে।
গাজা সরকার এই চুক্তি লঙ্ঘনের জন্য সম্পূর্ণভাবে ইসরায়েলি বাহিনীর ওপর দায় চাপিয়েছে। একইসঙ্গে, তারা জাতিসংঘ এবং চুক্তির জামিনদার পক্ষগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপ করে এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







