ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৭:২৬:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ১০ মে ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর কিছু এলাকায় আজ বুধবার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া একই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়েসহ আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে গ্যাস বিতরণকারী সংস্থাটি।