যেসব শর্ত মেনে চীন যেতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রতিষ্ঠানিক শিক্ষার জন্য সব শিক্ষার্থীই চীনে যাওয়ার যোগ্য বলে জানিয়েছে চীনা দূতাবাস। শিক্ষার্থীদের চীনে যেতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে লিখিত অনুমতি (ব্যাক টু ক্যাম্পাস নোটিশ) নিয়ে ফ্লাইট বুকিং করতে বলা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) রাত ১২টার দিকে চীনা দূতাবাস এক ফেসবুক পোস্টে এ কথা জানায়।
ওই পোস্টে জানানো হয়, যেসব শিক্ষার্থীর চীনের রেসিডেন্ট পারমিট আছে তাদের আর ভিসার প্রয়োজন হবে না। তবে যেসব শিক্ষার্থীর রেসিডেন্ট পারমিট নেই এবং ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে নিবন্ধিত হয়েছে তাদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লিখিত অনুমতি ‘ব্যাক টু ক্যাম্পাস নোটিশ’ নিয়ে স্টুডেন্ট ভিসা নোটিফিকেশনসহ আবেদন করতে হবে। অনলাইনে https://cova.mfa.gov.cn ভিসার আবেদন করা যাবে। এ বিষয়ে আরও তথ্য ইমেইলে [email protected] জানা যাবে।
চীনা দূতাবাস জানায়, লিখিত অনুমতি ও ভিসা পাওয়ার পর ফ্লাইট বুকিং করা যাবে। গুয়াংঝু ও কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ফ্লাইট চলমান রয়েছে। প্রয়োজনে ফ্লাইট ভাড়া করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ফ্লাইটে ওঠার ৪৮ ঘণ্টা আগে শিক্ষার্থীদের দুটি নেগেটিভ সনদ প্রয়োজন হবে। দুটিতেই যারা নেগেটিভ তাদের গ্রিন হেলথ কার্ড দেওয়া হবে। পরীক্ষাগুলো চাইনিজ মানদণ্ড অনুযায়ী হতে হবে, ব্যত্যয়ের কারণে ফ্লাইটে চড়ার অনুমতি নাও মিলতে পারে।
শিক্ষার্থীদেরও অন্য যাত্রীদের মতো নিজ খরচে ৫+৩ দিন নির্ধারিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
প্রসঙ্গত, করোনার কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থীদের সোমবার থেকে আবার ভিসা দেওয়া শুরু করেছে চীন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


