যে আসনে মনোনয়ন পাচ্ছেন সাকিব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন সাকিব। এ সময় দপ্তর সম্পাদকের রুমে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন তারা।
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে গত শনিবার (১৮ নভেম্বর) ৩টি আসনের জন্য মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। তিন আসন ছিল মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০।
তবে বৃহস্পতিবার সর্বশেষ তথ্য অনুযায়ী, সাকিব আল হাসানকে মাগুরায় মনোনয়ন দেওয়া হচ্ছে না। ঢাকা-১০ আসনে তাকে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হচ্ছে।
জানা গেছে, ক্রিকেটার সাকিব সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। এরপর ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক সেরে ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান তিনি।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরমধ্যে রংপুরের ৩৩টি ও রাজশাহীর ৩৯টি আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়। এরপর ধাপে ধাপে বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করা হবে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সভা শুরু হয়। সভা শেষে ওবায়দুল কাদের জানান, আগামী ২৫ নভেম্বর আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।
এর আগে এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ক্ষমতাসীন দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ৩ হাজার ৩৬২ মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীনরা। প্রতি ফরম ৫০ হাজার টাকা ধরে এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











