যে কারণে ছেলে ও নিজের জন্মদিনে কেক কাটবেন না অপু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার
ছবি : সংগৃহীত
আজ চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। বিশেষ এই দিনটিকে ঘিরে তার কাছের মানুষ ও ভক্তরা শুরু করে দিয়েছেন সেলিব্রেশন পার্টি। যা দেখে আবেগে আপ্লুত অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীর কথায় দুঃখের সুর খুঁজে পাওয়া গেছে। জানালেন এই সারপ্রাইজ তার অনেক আনন্দের হলেও জন্মদিনের কেক কাটছেন না তিনি। এমন কি তার সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনেও কেক কাটবেন না তিনি।
অপু বিশ্বাসের জন্মদিনকে সামনে রেখে দিনটির আগেই মঙ্গলবার (১০ অক্টোবর) কাছের মানুষ ও ভক্তদের কাছ থেকে সারপ্রাইজ পার্টি উপহার পেয়েছেন তিনি। যে বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না অপু। কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটার বারিশা হকসহ কাছের মানুষরা সেলিব্রেশন পার্টি করেন। এ সময় অপু বলেন, সারপ্রাইজ আমার জীবনে খুব কম আসে। আবার যেগুলো আসে সেগুলো খুশির নয়। তবে যেদিন থেকে আমি আমার কাছের মানুষদের সঙ্গে কাজ করতে শুরু করেছি ওই সময় থেকেই সুখকর সারপ্রাইজগুলো পাচ্ছি। আজ এমনই এক সুন্দর সারপ্রাইজ পেলাম।
অপু আরও বলেন, জন্মদিনের আগের দিন থেকেই যে সারপ্রাইজ পার্টি হতে পারে বিষয়টা আমার একদমই মাথায় ছিল না। হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে আমি সত্যি ভাষাহীন! পরিবারে যখন আমার জন্মদিন উদযাপন করা হতো তখন বেশিরভাগ সময়ই জন্মদিনের কিছুদিন পরেই পূজা চলে আসতো। তাই পরিবার থেকে আলাদা করে কখনও জন্মদিনের সারপ্রাইজ পেতাম না। আবার কখনও সেটা পূজার সঙ্গে মিলিয়ে দেয়া হতো। তবে আমার ছেলে জয়ের জন্মের পর আমার যে প্রথম জন্মদিনের কেক আমি কেটেছি সেই দিনটা আমার কাছে বিশেষ স্মরণীয় একটা দিন।
অপু বিশ্বাস জানান, আমি আর কেক কাটতে চাই না। গতবছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছি আর কখনও জয়ের বার্থডে কেক কাটবো না। আর আমিও কখনও আমার জন্মদিনের কেক কাটবো না। সন্তান একজন মায়ের জন্য কি তা কোনো মা ভাষায় প্রকাশ করতে পারবে না। তার ব্যতিক্রম আমিও নই। জয়ের প্রথম বার্থ ডে থেকে পঞ্চম বার্থ ডে আমি খুব আনন্দ নিয়ে করেছি। ষষ্ঠ বার্থ ডে জয় তার পরিবারের সঙ্গে করেছে। ঐ সময় একটা বিষয়ের পর আমার মনে হলো জয়ের জন্মদিন আর ঘটা করে না করি। এরপর থেকে সিদ্ধান্ত নেই জন্মদিনে আর কখনও কেক কাটবো না।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










