ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৫:৪৫:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ

যে কারণে বদলে গেল বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের বল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এবার মাঠে গড়িয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ৬০টি ম্যাচ শেষ হয়ে গেছে। আর শিরোপার দৌড়ে টিকে রয়েছে চার দল।

উদ্বোধনী ম্যাচ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ‘আল রিহলা’ বলে খেলা হয়েছিল। কিন্তু এবার দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ নতুন বল দিয়ে হবে।

বিশ্বমঞ্চের নতুন এই বলের নাম ‘আল হিলম’। এর অর্থ ‘স্বপ্ন’। অর্থাৎ এই বলে লাথি মেরেই বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে দলগুলো। নতুন এই বল প্রস্তুত করেছে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস।

বিশ্বকাপে বল পরিবর্তনের কারণ জানিয়ে ফিফা বলছে, আল রিহলার মতোই আল হিলম বলের মধ্যেও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর সেমি-অটোমেটেড প্রযুক্তি মাঠে রেফারিকে দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে। আগে অফসাইড সিদ্ধান্ত নিতে গিয়ে বিতর্কের মুখে পড়ত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। কিন্তু এবার দেখা গেছে, এই প্রযুক্তি রেফারিকে দ্রুতই নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করছে।

এ প্রসঙ্গে ফিফার ফুটবল প্রযুক্তি ও উদ্ভাবনের পরিচালক জোহানেস হোলজমুলার বলেন, কানেক্টেড বল টেকনোলোজির বিকাশের মাধ্যমে ভিডিও ম্যাচ অফিসিয়ালদের জন্য তথ্যের আরেকটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ স্তর বানাতে সক্ষম হয়েছে এডিডাস। বল থেকে পাওয়া উপাত্ত এক নতুন অন্তর্দৃষ্টি খুলে দিল বিশ্বকাপে মাঠের চারপাশে অনন্য মুহূর্তগুলোর গল্প বলার জন্য। বিশ্বকে একত্রিত করার জন্য খেলাধুলা ও ফুটবলকে আলোর বাতিঘর হিসেবে উপস্থাপন করবে আল হিলম।