যে কারণে হাতিরঝিলের বৈদ্যুতিক টাওয়ারে উঠেছিল সেই নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ এএম, ১৯ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর হাতিরঝিলের ওপর দিয়ে যাওয়া এক লাখ ৩৩ হাজার ভোল্টেজের একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েছিলেন এক নারী। খবর পেয়ে ওই নারীকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টা টাওয়ারে অবস্থানের পর ফায়ার সার্ভিস কথা বলে তাকে নিচে নামিয়ে আনেন। টাওয়ার থেকে নেমে আসার পর একটি ট্রলারে করে তাকে পাড়ে নিয়ে আসা হয়।
শুক্রবার বিকেলে ৪টার দিকে ওই নারী মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিল পাড়ের বৈদ্যুতিক টাওয়ারের উপর উঠে পড়েন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে ওই নারীকে নামিয়ে আনে। তার নাম খুকুমনি (৫০)। তার বাড়ি মুন্সীগঞ্জের কালিরচর। তিনি মানসিক ভারসাম্যহীন। পরে ওই নারীকে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।
এদিকে, হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারে ওঠার কারণ জানালেন খুকুমণি। তিনি জানান, মনের ক্ষোভ ও দুঃখ থেকে টাওয়ারে উঠে বসে ছিলেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, হাতিরঝিলের নিরাপত্তাকর্মীরা প্রায়ই তাকে হেনস্তা এবং মারধর করেন। সেই দুঃখে তিনি টাওয়ারে উঠে বসে ছিলেন।
এত বলার পরও টাওয়ার থেকে না নামার কারণ জানতে চাইলে খুকুমণি বলেন, টাওয়ারে ওঠার কিছুক্ষণ পর হাতিরঝিলের দুই পাশে মানুষ জমে গিয়েছিল। সবাই তাকে দেখছে, এতে বেশ মজা পাচ্ছিলেন তিনি। তাই ঘণ্টাখানেক টাওয়ারের ওপর বসে ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাতিরঝিলের মগবাজার-তেজগাঁও প্রান্তে তাকে দেখতে প্রচুর ভিড় হয়। অনেকেই নানা কৌশলে তাকে ডাকলেও তিনি কোনো সাড়া দেননি।
ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, ওই নারী সাঁতরে গিয়ে হাতিরঝিলের পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারে উঠেছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, দুপুরে তিনি হাতিরঝিলে আসেন। তিনি সেখানে গোসল করেন। এরপর তিনি সাঁতরে হাতিরঝিলের মাঝখানে অবস্থিত একটি বৈদ্যুতিক টাওয়ারের কাছে চলে যান। ধীরে ধীরে প্রায় ১০০-১৫০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের সর্বোচ্চ উচ্চতায় উঠে যান।
ওসি আরও বলেন, খুকুমনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তার ৩ মেয়ে ও ২ ছেলে আছে বলে জানতে পেরেছি। ঈদুল আজহার পর মুন্সীগঞ্জ থেকে ঢাকায় এসে তিনি ভবঘুরে জীবনযাপন করতেন।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ










