ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২:০০:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

যে তারিখে বিয়ে হয় রাজ-পরীর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জীবনে অনেকবার বিয়ে করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তবে তা ছিল শুধুই সিনেমার পর্দায়। তবে এবার সিনেমার কোনো দৃশ্যে নয়, সত্যিই বিয়ে করেছেন পরীমণি।শুধু তাই নয় মাও হতে চলেছেন এই নায়িকা।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে ‘মা হওয়ার’ বিষয়টি পরী নিজেই নিশ্চিত করেন। পরী জানান, সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন বলে জানান পরীমণি। তবে ইচ্ছে করেই প্রকাশ্যে আনেননি বিয়ের বিষয়টি।

পরী বলেন, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন গিয়াসউদ্দীন সেলিম নিজেই।

পরীমণি জানান, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি।তখন রাজ আমাকে মানসিক সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়।তারপর ‘গুণীন’ সিনেমার সেটে আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, বিয়ের পরই আমরা সন্তান নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।আজ পরীক্ষায় আমার পজিটিভ আসে।তিন সপ্তাহ ধরে আমি গর্ভবর্তী। শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। খবরটি পেয়ে আনন্দে কেঁদে ফেলেছি।

পরীমণি বলেন, এ অনুভূতি প্রকাশ করার মতো নয়।মনে হচ্ছে এ মুহূর্তে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী।আমার পরী হয়ে আকাশে উড়তে ইচ্ছা করছে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জীবনের সেরা উপহার এটি।

এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তারা। পরীমণি জানান, ছেলে হলে নাম হবে ‘রাজ্য’ আর মেয়ে হলে তার নাম রাখবেন ‘রাণী’।