যে সমীকরণে এখনও ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
উড়ন্ত পাকিস্তানকে মাটিতে নামালো ভারত। রেকর্ড ২২৮ রানের জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোরের মিশন শুরু করেছে রোহিত শর্মার দল। আর পাকিস্তানের এই বিশাল ব্যবধানে হারের পর এশিয়া কাপের ফাইনালে নাম লেখানোর স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ।
সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারার কারণে এক প্রকারে এশিয়া কাপের মিশন থেকে টাইগারদের ছিটকে পড়াটা অনেকটাই সুনিশ্চিত। কিন্তু সোমবার পাকিস্তানের হারে ফাইনালের হাতছানি দেখছে বাংলাদেশ।
তবে ফাইনালের রাস্তাটা বাংলাদেশের জন্য খুব একটা সহজ নয়। কেননা বাংলাদেশকে ভারতের বিপক্ষে জয়ের পাশাপাশি চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে।
শ্রীলঙ্কা নিজেদের শেষ দুই ম্যাচে যদি ভারত ও পাকিস্তান দুই দলকেই হারাতে পারে তবে ফাইনালের পথটা সুগম হবে বাংলাদেশের। কেননা তখন পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের থাকবে সমান একটি করে জয়। এরপর হিসেব হবে রানরেটের।
একটি ম্যাচ খেলা ভারত ও শ্রীলঙ্কা যথাক্রমে পয়েন্ট তালিকার এক ও দুই নম্বরে অবস্থান করছে।
পাকিস্তানের বিপক্ষে বড় জয় পাওয়ায় নেট রানরেট অনেক বেশি ভারতের। বর্তমানে রোহিত শর্মাদের রানরেট ৪.৫৬০। দুইয়ে থাকা লঙ্কানদের রানরেট ০.৪২০।
ভারতের বিপক্ষে ২২৮ রানে হেরে পাকিস্তানের রানরেটও কমে গেছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দলটির এশিয়া কাপে বর্তমান রান রেট ১.৮৯২। আর কোনো জয় না পাওয়া বাংলাদেশের রানরেট ০.৭৪৯।
ভারতের বিপক্ষে জয় বাগিয়ে নিয়ে রানরেট বাড়ানোর পাশাপাশি বাংলাদেশকে প্রার্থনা করতে হবে অভাবনীয় কিছুর জন্য।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











