ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১৩:৪১:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

যৌতুকের দাবিতে স্ত্রীকে তাড়িয়ে দিল স্বামী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিয়ের পর মাত্র এক সপ্তাহ সংসার করতে না করতেই স্বামী ফারুক হোসেন তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ২ লাখ টাকা দেওয়ার পরও আরও ৩ লাখ টাকা যৌতুক না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের ফারুক হোসেন। নিরূপায় হয়ে স্ত্রী মামলা করেছেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে। তবে ফারুক হোসেন দাবি করেছেন, তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিবাহ রেজিস্ট্রারের সামনে স্বাক্ষর করিয়ে বিয়ে করানো হয়েছে। এ সময় তাকে মারধর করে দুজনের ছবিও তুলে রাখে তারা। কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙা গ্রামের ওই নারী জানান, ফারুক হোসেনের সঙ্গে তার সম্পর্ক ছিল। এরই পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর সাতক্ষীরার থানাঘাটায় বিবাহ রেজিস্ট্রারের মাধ্যমে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়। এ সংক্রান্ত কাবিননামায়ও ৩ লাখ টাকা দেনমোহরে স্বাক্ষরিত হয়। এদিকে বিয়ের পর বাড়ি আসতেই ফারুক হোসেন তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। তিনি তাকে ২ লাখ টাকা দেন। কিন্তু আরও ৩ লাখ টাকা না দেওয়ায় মাত্র কয়েকদিনের মাথায় ফারুক তাকে বাড়ি থেকে ১৭ ডিসেম্বর মারধর করে বের করে দেয়। অভিযোগ করে তিনি বলেন, ফারুক তাকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এমনকি একজন ইউপি সদস্যকে তাদের বাড়িতে এনে তাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এ প্রসঙ্গে ফারুক হোসেন বলেন, আমি কাউকে বিয়ে করিনি। আমার কাছ থেকে জোর করে স্বাক্ষর করিয়ে বিয়ের ঘোষণা দেওয়া হয়েছে।