যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় স্বামী মো. আক্তার হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুল্লাহ কুতুবী আসামির উপস্থিতিতে এই রায় দেন। লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আক্তার হোসেন কমলনগরের চর লরেন্স এলাকার বেচু ব্যাপারীর সন্তান।
আদালত সূত্রে জানা যায়, চর লরেন্স গ্রামের শাহে আলমের মেয়ে বিবি সাজুর সাথে একই এলাকার আক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তার স্ত্রী সাজুকে বিভিন্ন সময়ে আক্তার হোসেন নির্যাতন করতেন বলে অভিযোগ ছিলো। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের একপর্যায়ে স্ত্রীকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আক্তার হোসেন।
হত্যার ঘটনায় ১৪ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে কমলনগর থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আক্তার হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। আদালত ৮ জনের সাক্ষ্যগগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি