ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৯:৩৬:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

যৌন নির্যাতনের অভিযোগে হানি সিংয়ের বিরুদ্ধে স্ত্রীর মামলা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের জনপ্রিয় র‍্যাপাই ইয়ো ইয়ো হানি সিং। দীর্ঘদিন গান থেকে আবার কাজে ফিরেছেন। এবার তার বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন তার স্ত্রী শালিনী তলওয়ার। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

শালিনীর অভিযোগ, মানসিক অত্যাচারের পাশাপাশি হানি সিং তার উপর যৌন অত্যাচারও চালাতেন। আর্থিক প্রতারণার অভিযোগও তুলেছেন হানিপত্নী।

দিল্লির একটি আদালতে এ নিয়ে মামলা করেছেন শালিনী। মঙ্গলবার আদালতে তার মামলাটি গৃহীত হয়েছে। মামলাটি গৃহীত হওয়ার পর হানি সিংকে একটি নোটিস পাঠানো হয়েছে আদালতের তরফে। হির্দেশ সিং, যাকে সকলে হানি সিং নামেই চেনেন, তাকে আগামী ২৮ আগস্টের মধ্যে সেই নোটিসের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি যে সমস্ত সম্পত্তি হানি সিং ও তার স্ত্রীর নামে রয়েছে, তা আপাতত বিক্রি করতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে আদালত।

বলিউডে তার হাত ধরেই ভোল বদলে যায় পার্টি সংয়ের চেহারার। হিট গান উপহার দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছিলেন হানি সিং। ২০১৪ সালে একটি রিয়ালিটি শোয়ে প্রথমবার নিজের স্ত্রীর সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়ে দিয়েছিলেন হানি সিং।

-জেডসি