যৌন হেনস্তার অভিযোগ পায়েলের, অস্বীকার করলেন অনুরাগ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়ে বলিউডের কেউ না কেউ মুখ খুলছেন। এবার পরিচালক অনুরাগ ক্যাশপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন বঙ্গতনয়া পায়েল ঘোষ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে অভিনেত্রী পায়েল ঘোষকে বলতে শোনা যায়, আমি ও অনুরাগ ফেসবুকে বন্ধু ছিলাম। পরে কাজের ব্যাপারে মাঝে মধ্যেই আমাদের কথা হতো। এমনকি দুই এক বার সরাসরি দেখাও হয়েছে আমাদের। আর যখন তৃতীয়বার দেখা হয়, তখনই অনুরাগের বাড়িতে যৌন হেনস্তার ঘটনাটি ঘটে।
পায়েল আরও বলেন, আমাদের দুজনের প্রথম দিন দেখা হয়েছিল অনুরাগের আরাম নগরের অফিসে। আর দ্বিতীয় দিনেই তার বাড়িতে আমাকে যেতে বলা হয়। শুরুতে আমরা কাজ ও ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে কথা বলি। কিন্তু তৃতীয়বার যখন তার বাড়িতে যাই, তখনই হেনস্তার স্বীকার হই। কিন্তু আমি কৌশলে সেই বার ছাড়া পেয়ে যাই। এরপর তিনি আমাকে বেশ কয়েকবারে বাড়িতে যাওয়ার কথা বললেও আমি সাড়া দেয়নি।
আপাতত অভিযোগের কোনো প্রমাণ নেই বলে পায়েল জানান, এটা অনেক আগের ঘটনা তাই কোনো প্রমাণ আমার কাছে নেই। তার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট কিংবা কোনো ঘটনার রেকর্ডও নেই। কেননা এই কয়েক বছরের মধ্যে আমি বেশ কয়েকটি ফোন পরিবর্তন করেছি। তবে অন্য নারীদের সাবধান করার জন্যই তিনি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বলেও মন্তব্য করেন 'সাথ নিভানা সাথিয়া' খ্যাত এই অভিনেত্রী।
অন্যদিকে যৌন হেনস্তার বিষয়টি অস্বীকার করে এক টুইট বার্তায় অনুরাগ বলেন, আমি উচ্ছ্বসিত এই ভেবে যে আমাকে চুপ করানোর জন্য এতদিন সময় লেগে গেল। সেটা না হয় বুঝলাম। কিন্তু আমাকে চুপ করাতে এত মিথ্যে বলতে হচ্ছিল যে একজন নারী হয়ে অন্য এক নারীকে সেই মিথ্যায় শামিল করতে হল। ম্যাডাম, অন্তত এতটুকু শালীনতা বজায় রাখুন। আমি শুধু এইটুকুই বলব যে, আমার বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে, তা সব ভিত্তিহীন।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











