ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২২:১৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

রংপুরে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুর সদরে বাসের ধাক্কায় আসমা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। 

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার বদরগঞ্জ সড়কের লাহিড়ীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিহতের স্বামী রফিকুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, সোমবার রাত ৮টার রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে লাহিড়ীরহাটের কাছে পৌঁছলে বদরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অন্তঃসত্ত্বা আছমা বেগমকে মৃত ঘোষণা করেন। তার স্বামী রফিকুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।