রংপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রংপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী মর্জিনা খাতুনকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী মোশাররফ হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মোশারফের সহযোগী হবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে উভয়কেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন এ রায় দেন।
ঘটনার পর থেকে ঘাতক স্বামী মোশারফ হোসেন পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি ও ক্রোকি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। তার সহযোগী হবিবর রহমান গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মামলাটিতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা করেছে উভয়পক্ষের আইনজীবী।
সরকারপক্ষের আইনজীবী রফিক হাসনাইন জানান, ২০০৬ সালের ১৫ অক্টোবর রংপুর নগরীর মন্থনা এলাকায় স্বামী মোশারফ হোসেন যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না পাওয়ায় ওই দিন রাত সাড়ে আটটার দিকে মর্জিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আইনজীবী রফিক জানান, শরীরে আগুন দেয়ার সময় মোশারফের আত্মীয় হবিবর রহমান মর্জিনাকে আটক করে রেখেছিল। মর্জিনার আত্মচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১৭ অক্টোবর হাসপাতালে মারা যায় মর্জিনা।
হাসপাতালে মৃত্যুর আগে মর্জিনা জবানবন্দিতে জানিয়েছিলেন, স্বামী মোশারফ হোসেন ও তার সহযোগী হবিবর মিলে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় নিহত মর্জিনা খাতুনের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
আসামিপক্ষের আইনজীবী কাজী আকরাম হোসেন জানান, মোশারফ হোসেনের পরিবার চাইলে উচ্চ আদালতে আপিল করা হবে।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






