ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১:০৫:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিন নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিন নারী শ্রমিকের মৃত্যু

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিন নারী শ্রমিকের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে ট্রাকের ধাক্কায় তিনজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ঘনিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, নিহতরা পার্শ্ববর্তী পাগলাপীর শলেহা বাজার এলাকার একটি কোম্পানির শ্রমিক এবং কাজ শেষে তারা ব্যাটারিচালিত ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘনিরামপুর এলাকার ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও দুজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরন্নবী প্রধান। 

তিনি বলেন, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।