রংপুরে সড়ক দুর্ঘটনা: নবজাতকের পর মারা গেলেন মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নাম না রাখা সেই নবজাতকের পর মারা গেছেন মা মোসলেমা বেগম (৩০)। এ নিয়ে রোববার (১১ সেপ্টেম্বর) ভোরের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে।
রোববার রাত সাড়ে সাতটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি মা মোসলেমা বেগম মারা যান। এর আগে সকালে গুরুতর আহত অবস্থায় মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর নবজাতকটি মারা যায়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে মিনিবাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে। এতে আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন তিনজন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকার রশিদুল ইসলামের স্ত্রী মোসলেমা বেগম তিন দিন আগে নীলফামারী সদর হাসপাতালে একটি ফুটফুটে ছেলেসন্তানের জন্ম দেন। গতকাল ভোরে সেই নবজাতক অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকজন। ভোর চারটার দিকে অ্যাম্বুলেন্সটির সঙ্গে সৈয়দপুরগামী ভাই ভাই ক্ল্যাসিক পরিবহনের একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে নাম না রাখা ওই নবজাতকসহ তিনজনের মৃত্যু হয়। নিহত অন্য দুজন হলেন নীলফামারী সদর উপজেলার কুমড়ারমোড় এলাকার অ্যাম্বুলেন্সচালক আলামিন হোসেন (৩৫) ও ডোমার উপজেলার কাচুচুড়াডাঙ্গী গ্রামের রফিকুল ইসলাম (৪০)।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নবজাতকের মা মোসলেমা বেগম। এ ঘটনায় গতকাল তারাগঞ্জ হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











