রওশন এরশাদকে দেখে এলেন বিদিশা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে হাসপাতালে দেখে এলেন বিদিশা সিদ্দিক।
রোববার সকাল ১১টার দিকে ছেলে শাহতা জারাব এরিককে সঙ্গে নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রওশন এরশাদকে দেখতে যান বিদিশা।
রওশন এরশাদকে দেখার পরে বিদিশা সিদ্দিক বলেন, ম্যাডামের (রওশন এরশাদ) শারীরিক অবস্থা খুব দুর্বল। উনার কথা জড়িয়ে যাচ্ছে।
কিছুক্ষণ তারা রওশন এরশাদের পাশে ছিলেন জানিয়ে বিদিশা বলেন, আমার ও এরিকের কথা তিনি শুনেছেন। আমি উনাকে বলেছি, শাদের জন্য কোনো চিন্তা করবেন না। আমরা আছি। এসময় উনার পাশে দাঁড়িয়ে তার সুস্থতার জন্য দোয়া করেন বলেও জানান তিনি।
রওশন এরশাদের শারীরিক অবস্থার প্রসঙ্গে তার ছেলে শাদ এরশাদ জানিয়েছেন, এখন তার মায়ের অবস্থা উন্নতির দিকে।
গত ১৪ আগস্ট ফুসফুসের জটিলতা দেখা দেয়ায় রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর হাসপাতালে তিনি টানা ৭২ দিন ধরে রয়েছেন। এখন তিনি সিএমএইচে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে তাকে অক্সিজেন দেয়া লাগছে না।
গত ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে এরশাদ পুত্র এরিক তার সৎ মা রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান ঘোষণা দেন। তবে এরপর দল থেকে জানানো হয় রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন।
এদিকে বিদিশা এরশাদের সঙ্গে বিয়ের সূত্রে জাতীয় পার্টিতে পদ নিয়ে সক্রিয় হয়েছিলেন। তবে এরশাদের সঙ্গে বিচ্ছেদের পর দল থেকেও হারিয়ে যান। কিন্তু এখন আবার তিনি জাতীয় পার্টিতে সক্রিয় হতে চাইছেন। এজন্য তিনি জাতীয় পার্টির পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন।
এরশাদের মৃত্যুর পর তার ভাই জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্বে রয়েছেন তিনি।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা




