রওশন এরশাদ আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার
ফাইল ছবি।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। ফুসফুসের জটিলতা নিয়ে দুই দিন ধরে তিনি এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান।
তিনি জানান, সিএমএইচে গত শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশনের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়। তবে আজ রওশন এরশাদের শারিরিক অবস্থা আগের চেয়ে অনেক স্থিতিশীল রয়েছে।
বিরোধী দলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। দুই মেয়াদে তিনি সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্বে রয়েছেন।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি