রকি-রানি: শুরুতেই আয় দু’শ কোটি ছাড়িয়ে গেছে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১১ পিএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির একটি দৃশ্যে রণবীর সিং ও আলিয়া ভাট
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’: গত ২৮ জুলাই ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পায় করণ জোহর নির্মিত এই সিনেমাটি। প্রেম ও পারিবারিক গল্পে নির্মিত হয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এ ছাড়াও আছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, টোটা রায় চৌধুরী, চূর্ণী গাঙ্গুলি প্রমুখ।
মুক্তির আগে তেমন আলোচনা কিংবা দর্শক মহলে আগ্রহ ছিল না। ছবির গানগুলোও সেভাবে শ্রোতামনে জায়গা করে নিতে পারেনি। ফলে অনেকেই আশঙ্কা করেছিলেন, এটি বক্স অফিসে সুবিধা করতে পারবে না। কিন্তু গল্প আর অভিনয়ের জোরে ঠিকই হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। মুক্তির ১০ দিন পেরিয়ে সিনেমাটির বক্স অফিস কালেকশন ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। খবর পিঙ্কভিলার।
প্রথম দিন থেকেই এর বক্স অফিস কালেকশন সন্তোষজনক। দ্বিতীয় উইকেন্ড শেষে শুধু ভারতেই ছবিটি সেঞ্চুরি হাঁকিয়েছে। ৬ আগস্ট ভারত থেকে ছবিটির কালেকশন হয় ১৩ কোটি ৫০ লাখ রুপি। সেই সুবাদে লোকাল বাজারে এর কালেকশন দাঁড়ায় ১০৫ কোটি ৮ লাখ রুপিতে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে এর টিকিট বিক্রি ছাড়িয়েছে ১৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ১২৪ কোটি রুপির বেশি। অর্থাৎ ভারতের চেয়ে বিদেশেই বেশি আয় করছে ছবিটি। ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী টিকিট বিক্রিতে এটি ৩০০ কোটির ক্লাবেও ঢুকে পড়তে পারে।
আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি কালেকশন এসেছে উত্তর আমেরিকা থেকে। ১০ দিনে নর্থ আমেরিকার বক্স অফিসে ছবিটির টিকিট বিক্রি হয়েছে ৪৭ লাখ ২০ হাজার ডলারের। দ্বিতীয় সর্বোচ্চ কালেকশন মধ্যপ্রাচ্যে; ২২ লাখ ৮০ হাজার ডলার। ১৮০ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তির আগেই লগ্নির সিংহভাগ তুলে নিয়েছে বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










