রবিবার থেকে খুলবে দোকানপাট-শপিংমল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার
রবিবার থেকে খুলবে দোকানপাট-শপিংমল
দেশে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় চলমান লকডাউনের মধ্যেই দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল রবিবার থেকে দোকানপাট ও শপিংমল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা যাবে।
স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিধিনিষেধের মধ্যেই দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে 'ব্যাপক মানুষের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনা করে' নতুন এ নির্দেশনা জারি করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৫ এপ্রিল থেকে গণপরিবহন চলাচলে নানা বিধিনিষেধ দেয়া হয়েছিল।
কিন্তু করোনা সংক্রমণ আর বেড়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত গত ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ দিয়ে সাতদিনের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার।
এ লকডাউনে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে শিল্প-কারখানা ও ব্যাংক খোলা রাখা হয়।
এরপর করোনা সংক্রান্ত কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী, সরকার লকডাউনের সময় আরও এক সপ্তাহ অর্থাৎ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকানপাট খুলে দেয়ার দাবি আসে।
এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও ঈদের আগে লকডাউন শিথিলের ইঙ্গিত দিয়েছিলেন।
শেষ পর্যন্ত আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ দোকানপাট ও শপিংমল খোলার প্রজ্ঞাপন জারি করলো।
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা











