ঢাকা, বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ ০:৫৩:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রবীন্দ্রনাথের ছবিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা

রবীন্দ্রনাথের ছবিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

আল নূর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমি। ছবি: সংগৃহীত

আল নূর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমি। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন নারী বিবেচনায় মঞ্জুর করা হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) নিম্ন আদালত এ আদেশ দেন।

এর আগে, গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় আয়াস ও মারজিয়া খন্দকার রিমিসহ চারজনকে আসামি করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়। পরে এ মামলায় আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।