রমজানে সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাথমিকভাবে জোর দেয়া হচ্ছে আমদানি বাড়ানোর ওপর। ইতোমধ্যেই ৮টি পণ্যে শিথিল করা হয়েছে এলসি মার্জিন। ব্যবসায়ীদের সুযোগ দেয়া হয়েছে ক্রেডিট বা বাকিতে পণ্য আমদানির।
রিজার্ভের ওপর চাপ কমাতে আমদানি-ব্যয় হ্রাসে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। এলসি বা ঋণপত্র খোলায় বাড়ানো হয়েছে মার্জিন। জরুরি নয় এমন পণ্যের এলসিতে বেশ কঠোর বাংলাদেশ ব্যাংক।
এমন বাস্তবতায় সম্প্রতি ভোজ্যতেল, ছোলা, মটর, খেজুর, চিনিসহ ৮টি পণ্য আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন শিথিল করেছে কেন্দ্রিয় ব্যাংক। সুযোগ দেয়া হয়েছে ক্রেডিট বা বাকিতে পণ্য আমদানির।
অর্থনীতিবিদরা বলছেন, রমজানে চাহিদা মতো পণ্যের যোগান নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তা ইতিবাচক।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, “রমজানকে সামনে রেখে সেই দ্রব্যগুলোর ক্ষেত্রে যতোটা নমনীয় হওয়া যায় সেটা করতে হবে সরকারকে। এলসি ও শুল্কমুক্তের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।”
দেশে বছরে চিনির চাহিদা প্রায় ২০ লাখ টন। যার প্রায় ৯৫ শতাংশই আমদানি-নির্ভর। রজমানে চিনির চাহিদাও থাকে তুলনামূলক বেশি।
এছাড়া বাৎসরিক ২ লাখ ৩০ হাজার টন ছোলার চাহিদার বড় অংশই খরচ হয় রমজানে। খেজুরের ক্ষেত্রেও একই চিত্র। বছরে খেজুরের চাহিদা প্রায় ৪০ হাজার টন। এরমধ্যে রমজানেই চাহিদা তৈরি হয় ৩০ হাজার টন।
এদিকে, রমজানে ভোজ্যতেলের চাহিদাও থাকে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। বছরে প্রায় ২৪ লাখ টন চাহিদার ৮৮ ভাগই আমদানি করতে হয়।
এছাড়া রমজানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচসহ বিভিন্ন ধরনের মসলার চাহিদাও বেড়ে যায়।
অর্থনীতিবিদনরা বলছেন, রমজানের পণ্য আমদানির ক্ষেত্রে যে ধরনের নীতিসহায়তা দেয়া হচ্ছে, তার সুফল যাতে সবাই পান, সেদিকে নজর রাখতে হবে।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, “অতীতে দেখে আসছি কিছু নির্দিষ্ট ডিলারের মাধ্যমে করা হয়। আমরা যদি এটা ওপেন করে দেই, আরও যারা ছোট ছোট আমদানিকারক আছেন তারা যদি এই সুযোগটা পায় তাহলে বাজারে সরবরাহ বেড়ে যাবে। তখন দামটা সহনীয় পর্যায়ে থাকার সম্ভাবনা থাকে।”
সরকারি-বেসরকারি উদ্যোগে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








