রাঙ্গুনিয়ায় এক ঘরে ঝুলছিল দম্পতির লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে নিজ বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন প্রবাসফেরত ইস্কান্দার এবং তার স্ত্রী রুমা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুরমাইকুল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ইস্কান্দার ওই এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে।
স্থানীয় কয়েকজন জানান, দুই বছরেরও বেশি আগে ইস্কান্দার ও রুমার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। গত মঙ্গলবার কাতার থেকে দেশে ফেরেন ইস্কান্দার। শুক্রবার রাতে নিজ ঘরে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন বলেন, রাতে কুরমাইকুল এলাকার একটি বাড়ি থেকে এক যুবক ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের হত্যা করা হয়েছে নাকি তারা আত্মহত্যা করেছেন তা নিয়ে এখনো পরিষ্কার কিছু জানাতে পারেনি পুলিশ। এছাড়া স্থানীয় লোকজনের কাছেও বিষয়টি অষ্পষ্ট। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ।
-জেডসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ











