ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:০৫:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ১৭ জুন ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে সাথী আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী ফারুকুর রহমানকে আটক করা হয়েছে। সাথী বরিশাল জেলার হিজলা থানার হানিফ হাওলাদারের মেয়ে।

শুক্রবার (১৬ জুন) বিকেলের দিকে খবর পেয়ে ঢাকার শ্যামপুরে ডিআইটি প্লট এলাকার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

তিনি জানান, বিকেলে দিকে শ্যামপুর থানাধীন ডিআইটি প্লট ১১৪ নম্বর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দেখে পুলিশের সন্দেহ হলে তার স্বামীকে আটক করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।