রাজধানীতে চিকিৎসা করাতে এসে সর্বস্ব খোয়ালেন ৩ নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে সর্বস্ব খুইয়েছেন রোগীসহ তিন নারী। স্বজনরা জানিয়েছেন, অচেতন করে তাদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
ভুক্তভোগীরা হলেন- রোগী মিতা আক্তার (২৫), তার ছোট বোন খুশি আক্তার (২০) ও আরেক রোগীর স্বজন শাহিনূর (৪০)।
সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢামেকের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ অচেতন অবস্থায় ছটফট করতে থাকেন ওই তিন নারী। ঐ সময় ওয়ার্ডে কর্মরত স্টাফরা তাদের জরুরি বিভাগে নিয়ে স্টোম্যাক ওয়াশ করে আবার ওয়ার্ডে দিয়ে যান।
অসুস্থ খুশি বলেন, ‘‘মধ্যবয়সী এক নারী দুটো জুস ও একটি কেক দিয়ে জানান, ‘তোমার মা এসব পাঠিয়েছে খেয়ে নাও’। তখন আমার মা বাইরে ছিলেন। এরপর আর কিছু বলতে পারবো না।’’
তিনি আরও বলেন, আমাদের স্টোম্যাক ওয়াশ করার পর খোঁজ নিয়ে দেখি আমার বোনের স্বর্ণের কানের দুল, ভ্যানিটি ব্যাগে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়।
২১২ নম্বর গাইনি ওয়ার্ডের নার্সিং ইনচার্জ রওশন আরা বেগম জানান, অজ্ঞান পার্টির খপ্পরে যারা পড়েছেন তারা এখন সুস্থ আছেন।
ওয়ার্ড মাস্টার মো. আবু সাঈদ জানান, দুই মাসের ভেতরে তিনটি অজ্ঞান পার্টির ঘটনা ঘটলো। এখানে একজন রোগীর সাথে চার জন ভিজিটর আসেন। অজ্ঞান পার্টির সদস্যরা এই সুযোগ নিয়ে রোগীর স্বজন সেজে কোমল পানীয়, জুস, কেক খাইয়ে সর্বস্ব লুট করে নেয়। আমরা রোগীদের সবসময় বলি, অন্যের দেওয়া কিছু খাবেন না।
ঢামেক ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিক্যালে এরকম ঘটনা প্রায়ই ঘটে। ঢাকার বাহির থেকে আসা বেশিরভাগ রোগী অপরিচিত লোকদের সাথে ভালো মনে মিশে যায়। রোগীর স্বজনদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে।
সকল রোগীর স্বজনদের উদ্দেশ্যে তিনি বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার









