রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাজধানীর ছোট-বড় সব বিপণিবিতানে ঈদের কেনাবেচা জমে উঠেছে। ফুটপাতেও বিকিকিনি কম হচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর বিপণিবিতানগুলো।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল থেকে রাজধানীর শ্যামলী স্কয়ার, মিরপুর-১ নম্বরের সনি স্কয়ার, চিড়িয়াখানা রোডের আড়ং, ইয়েলো, টুয়েলভ, লা রিভ, আর্টিসান, মিরপুর-২ নম্বরের বিভিন্ন পোশাকের শোরুমগুলোতে দেখা গেছে, ক্রেতাদের উপচে পড়া ভিড়।
শপিংমলে অধিকাংশ ক্রেতাকে দেখা যায়, দুই হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ। কেউ কিনেছেন নিজেদের জন্য, আবার কেউ স্বজনদের জন্য কেনাকাটায় ব্যস্ত।
বিক্রেতারা জানিয়েছেন, ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। আগামী কয়েক দিনে ক্রেতাদের সমাগম আরও বাড়বে।
শ্যামলী স্কয়ারে কেনাকাটা করতে এসেছেন ছুমাইয়া ইসলাম। তিনি বলেন, ‘আজ পরিবারের সবাইকে নিয়ে এসেছি। আগামীকালও ছুটি আছে। দুই দিনে কেনাকাটা শেষ করতে হবে। এজন্য আজ ও কাল, এই দুই দিন অন্য কোনো কাজ রাখিনি। সারাদিন মার্কেটে কাটছে।’
মিরপুরের আড়ং শোরুমে অনেক ভিড়। ক্রেতারা লাইন ধরে শোরুমে ঢুকছেন। লিফটের মুখেও জটলা। পোশাকের পাশাপাশি জুতা ও প্রসাধন সামগ্রীর দোকানেও কম-বেশি ভিড় আছেই। এক মার্কেট থেকে অন্যটিতে গেলে মনে হয়, এখানে ভিড় আরও বেশি।
ব্যবসায়ীরা বলেন, ‘প্রচুর ক্রেতা আসছেন। দিন যত যাবে, ভিড় তত বাড়বে। ভালো বিক্রি হবে বলে আশা করছি। করোনার কারণে দুই বছর ব্যবসায় মন্দা গেছে। এবার লোকসান কিছুটা কাটবে বলে আশা করছি।’
ইয়েলো এবং কান্ট্রিবয় শোরুমের বিক্রেতারা জানিয়েছেন, অভিজাত ক্রেতাদের টার্গেট করে তারা পণ্যের পসরা সাজিয়েছেন। কয়েক বছর ধরে মেয়েদের কাছে জনপ্রিয় শারারা ও গারারা ড্রেস এবারও চলছে। সেসবের দামও সাধারণ ক্রেতার সাধ্যের বাইরে। ছেলেদের জন্য বিভিন্ন দেশের পোশাক ও পাঞ্জাবি এসেছে এ বছর। এ ব্যবসায় বিনিয়োগ অনেক বেশি।
তারা আরও জানান, করোনার পর এবার কালেকশন ভালো হলেও গতবারের চেয়ে এবার কাপড়ের দাম অনেক বেশি। আমদানি খরচ বৃদ্ধিসহ অন্যান্য খরচ অনেক বেড়েছে। বিশেষ করে, ভারতে পোশাকের দাম বেশি বেড়েছে।
মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রুচির পরিবর্তন ও মানের বিষয়ে সচেতনতা তৈরি হওয়ায় অভিজাত পণ্যের পেছনে ঝুঁকছেন শহরের মানুষ। তারপরও সার্বিকভাবে সারা বছর যে পরিমাণ পোশাক বিক্রি হয়, তার বড় অংশই সাধারণ মানের। সারা বছরের যা বিক্রি হয়, তার ২৫-৩০ শতাংশই হয় ঈদুল ফিতরে।
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ




