রাজধানীতে ধারণক্ষমতার ছয়গুণ যানবাহন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১৯ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
‘রাজধানীতে ধারণক্ষমতার চেয়েও প্রায় ছয়গুণ বেশি যানবাহন চলাচলের কারণে তীব্র পরিবেশ দূষণ হচ্ছে। ধুলা ও হর্নের শব্দের কারণে একজন সুস্থ মানুষের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরিবেশ থাকে না।’
শুক্রবার (১৯ মে) ব্র্যাকের উদ্যোগে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হাতিরঝিলের অ্যামফি থিয়েটারের পাশে আয়োজিত পরিবেশবান্ধব সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। পরিবেশের সুরক্ষা ও স্বাস্থ্য ভালো রাখা দুইটাই দরকার। সাইকেল এবং হাঁটা, এ দুইটায় পরিবেশের কোনো ক্ষতি হয় না। সাইকেলের মাধ্যমে দুটি উপকার এখানে হচ্ছে। একটা হচ্ছে পরিবেশ ভালো থাকে, আরেকটা হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে।’
তিনি বলেন, ‘চলাচল ও শারীরিক ব্যয়ামের জন্য সাইকেল হলো একটি উত্তম বাহন। কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যারা এখন টাউনশিপের ডিজাইন করছেন তাদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষণ করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। তাই আমাদের নগর-পরিকল্পনায় এই বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে।’
পরে সাইক্লিস্টদের একটি বর্ণাঢ্য র্যালি হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যামফি থিয়েটারের পাশে এসে শেষ হয়।
এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ডিএমপি ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল