ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৩:১০:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

রাজধানীতে নারীর গলাকাটা মর‌দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২১ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁওয়ে জুলেখা খাতুন (৩৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত পৌ‌নে একটার দিকে তেজগাঁওয়ের পোস্ট অফিস গলির এক দারোয়ানের কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প‌রে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত জুলেখা ময়মনসিংহ সদরের পুটিয়ালি গ্রামের খোরশেদ আলীর মেয়ে।

তেজগাঁও থানার এসআই মমতাজ জানান, শনিবার রাতে সংবাদ পেয়ে ১৬৫/এ/২ তেজগাঁও পোস্ট অফিসের গলির বাসার নিচ তলা দারোয়ানের কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঐ দারোয়ান পালাতক রয়েছেন। তাকে আটকের অভিযান চল‌ছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে- জুলেখা খাতুন গত তিন দিন আগে তার গ্রামের বাড়ি থেকে ঢাকার ওই বাড়িতে দারোয়ানের কাছে আসেন।