রাজধানীতে ফিরছে মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ঈদের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানী ঢাকা থেকে ঈদের আমেজ পুরোপুরি কাটেনি এখনো। গতকাল পর্যন্তও রাস্তাঘাট স্বাভাবিক সময়ের চেয়ে বেশ ফাঁকা ছিল। যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কেটে যাওয়ার পরিচিত সেই দৃশ্য ছিল না।
ঈদের পরদিন থেকেই ঢাকায় মানুষ ফেরা শুরু করলেও গার্মেন্টস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেশ কিছু অফিস এখনো বন্ধ রয়েছে। রোববার থেকে এসব অফিস, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে। তাই চলতি সপ্তাহের শেষে এসে ঢাকা ফেরা মানুষের চাপ বেড়েছে।
আজ শুক্রবার ভোরে রাজধানীর পান্থপথ, কারওয়ান বাজার ও ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে রাজধানীতে ফিরতে দেখা গেছে।
দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বাস রাজধানীতে আসছে। প্রতিটি বাসের আসন সংখ্যা প্রায় পরিপূর্ণ। অন্যদিকে রেলওয়ে স্টেশনেও ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে।
চট্টগ্রাম থেকে হানিফ এন্টারপ্রাইজের বাসে আসা মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত হলেও চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার বাসগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অন্য বাস কাউন্টারগুলোতেও ভরপুর যাত্রী দেখেছি। শিফটিং ডিউটি থাকাতে এবার ঈদে বাড়ি যেতে পারিনি। ঈদের পর ৪ দিন বাড়িতে ছুটি কাটিয়ে আজ ঢাকায় ফিরলাম।
তূর্ণা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আবদুল বাসেদ বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ঈদের অনেক আগেই বাড়ি গিয়েছিলাম। দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কাটিয়ে আজ ঢাকায় ফিরলাম। ঢাকায় কিছু কাজ আছে, তাই দুইদিন আগেই ফিরলাম আজ। আগামী রবিবার থেকে ক্লাসে বসব।
এবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ২৯ জুন। সেই হিসেবে ২৮ জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও নির্বাহী আদেশে একদিন আগে ২৭ জুন থেকে ছুটি ঘোষণা করা হয়।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি