রাজধানীতে বাস চাপায় ২ নারী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৭ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার
প্রতীকী ছবি
রাজধানীর বিমানবন্দর থানার জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাস ও বাসের চালক মোঃ শাহীন (৩৪)কে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন- মিনারা বেগম (৫৪) ও মনি বেগম (৩৭)। নিহত মিনারা বেগমের স্বামীর নাম আব্দুল হাকিম। তিনি দক্ষিণখান বিদুর বাড়ি এলাকায় থাকতেন। নিহত মনি বেগম শেরপুর জেলার শ্রীবর্দী থানার বাদশা মিয়ার স্ত্রী। তিনি দক্ষিণখান গাওয়াইর এলাকায় মোহাম্মদ তারাজ উদ্দিন ভূঁইয়ার বাসায় ভাড়া থাকতেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানার জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিকেলে ডিএমপির বিমানবন্দর থানার ওসি (তদন্ত) মোঃ আসলাম উদ্দিন মোল্লা দুই নারী মারা যাওয়ার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার মাহবুবুর রহমান জানান, আজ বেলা ১১টার দিকে বিমানবন্দর থানার জিনজিয়ান রেস্টুরেন্টের সামন কয়েকজন পথচারী একসাথে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় বিনিময় পরিবহনের একটি দ্রুতগামী বাস মিনারা বেগম ও মনি বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মিনারা বেগম মারা যান। আর মনি বেগমকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আসলাম উদ্দিন মোল্লা আরো জানান, এ ঘটনায় বিনিময় পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এছাড়া বাসের চালক মোঃ শাহীনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নেয়া হয়েছে। চালক এখন পুলিশ হেফাজতে আছেন।
ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ দু'টি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি