রাজধানীতে বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৩ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীতে রোববার (১৩ আগস্ট) ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার পাশাপাশি যানজট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে অফিসগামীদের ভিড় দেখা গেছে। তবে, ভোর থেকে টানা বৃষ্টিতে সড়কে গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা। অনেকেই সময়মতো অফিস ধরতে বাসের জন্য অপেক্ষা না করে সিএনজি, রিকশা ও হেঁটেই রওনা হয়েছেন।
রাজধানী মগবাজার এলকার ওয়্যারলেস মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী সুমন। তিনি বলেন, মতিঝিল যাওয়ার জন্য ঘণ্টাখানেক ধরে অপেক্ষা করছি। কিন্তু বাসে অতিরিক্ত যাত্রী থাকায় উঠতে পারছি না। আরও কিছু কিছুক্ষণ অপেক্ষ করে না পেলে রিকশায় চলে যাব।
আরেক অফিসগামী তামিম মির্জা বলেন, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। বৃষ্টি কিছুটা কমলে অফিসের উদ্দেশে বের হই। কিন্তু রাস্তায় যে যানজট তাতে ঠিক সময়ে অফিস যেতে পারবো কিনা জানি না।
দিদারুল আলম জানান, বৃষ্টি থাকায় ছাতা নিয়েই বের হয়েছি। কিন্তু সড়কে জলাবদ্ধতায় ব্যাপক ভোগান্তি পড়তে হয়েছে। বিশ টাকার রিকশা ভাড়া ৫০ টাকা দিয়ে মূল সড়কে এসেছি। সেখানে এসে এখন বাস পাচ্ছি না। কিজে একটা ঝামেলার মধ্যে পড়লাম।
এদিকে, রাজধানীসহ সারাদেশে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। মাঝে বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও শনিবার (১২ আগস্ট) থেকে ফের বাড়তে থাকে। রাতে বৃষ্টি কিছুটা কমলেও রোববার ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, রাজধানীতে সারাদিন থেমে থেমে বৃষ্টি থাকবে।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পুর্বদিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক










