ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২৩:৪০:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৮ আগস্ট ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় জিন্নাতুল বেগম নামে এক নারীর প্রাণহানী হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পর আহত অবস্থায় জিন্নাতুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কাজীপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ষাটোর্ধ্ব বয়সী জিন্নাতুল বেগম। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জিন্নাতুলের গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।