রাজধানীতে সকাল থেকেই যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৯ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে খুলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। ঈদের ছুটির পর পুরোদমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে রাজধানীতে স্বাভাবিকভাবেই সড়কে পরিবহনের উপস্থিতি বেড়েছে। একই সঙ্গে বেড়েছে যানজট। বিশেষ করে যেসব এলাকায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব এলাকায় যানজট কিছুটা বেশি দেখা গেছে। ফলে সদা যানজটের এই শহরে আবারও চিরচেনা ভোগান্তিতে নগরবাসী।
আজ রোববার (৯ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে এমন চিত্র।
সকাল থেকেই রাজধানীর সড়কগুলোয় বাড়ে যানবাহন। এতে সড়কে সৃষ্টি হয় জটলা। কোথাও কোথাও যানজটে পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেট ও শাহবাগে অন্য দিনের তুলনায় যানবাহনের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে। বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা।
সকাল থেকে রাজধানীর সায়েন্সল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, শনিরআখড়া, দনিয়া সহ বিভিন্ন এলাকা ঘুরে তীব্র যানজট দেখা গেছে। যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালেই ঢাকায় প্রবেশের অংশে যানজট সৃষ্টি হয়। কাজলা থেকে শনির আখড়া, রায়েরবাগ পর্যন্ত পৌঁছে গেছে এই যানজট। যাত্রাবাড়ী চৌরাস্তায়ও রয়েছে গাড়ির চাপ। যাত্রাবাড়ীর দিকে যেতে সায়েদাবাদের জনপদ মোড় থেকেও যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এসব এলাকার দোকানিসহ বাসিন্দারা বলছেন, ঈদের পর গত এক সপ্তাহ রাস্তা ফাঁকা ছিল। আজ সকাল থেকেই রাস্তায় যানচলাচল বেশি দেখা যাচ্ছে। সকাল ৮টা থেকেই গাড়ির চাপ রয়েছে। আগের রূপেই দেখা যাচ্ছে রাজধানীর সড়ক।
বাসযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটির পর আজই রাজধানীর সড়কে গাড়ির চাপ বেশি। স্কুল-কলেজ খুলে ফেলায় এই চাপ বেড়েছে। এতে সকাল থেকেই সড়কে যানজট বেড়েছে। সিএনজি অটোরিকশার চালকরাও বলছেন, অন্য দিনের তুলনায় সড়কে প্রাইভেটকার ও বাসের সংখ্যা বেশি। এতে সিএনজি চালকরা ট্রিপ পাচ্ছেন কম। আবার পেলেও গন্তব্যে যেতে সময়ও লাগছে অনেক বেশি।
রাস্তায় ব্যস্ত সময় পার করছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। পুলিশ সদস্যরা বলছেন, আজ থেকে স্কুল-কলেজ খোলা হয়েছে। সকাল থেকেই অভিভাবকরা সন্তানকে নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন। তাদের অনেকের সঙ্গেই গাড়ি রয়েছে। একদিকে স্কুল-কলেজ খুলেছে, অন্যদিকে গত সপ্তাহে ঈদের ছুটি কাটিয়ে অফিস আদালত খোলে। ফলে সড়কে বেড়েছে গাড়ির সংখ্যা। এর ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি