রাজধানীতে স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
তীব্র তাপপ্রবাহ আর লোডশেডিংয়ে যখন অতিষ্ঠ জনজীবন তখনি রাজধানী ঢাকাতে দেখা মিললো স্বস্তির বৃষ্টির। এই বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এতে উত্তপ্ত আবহাওয়া কিছুটা ঠান্ডা হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। সাথে ছিল ভ্যাপসা গরম। তবে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মতিঝিল, কমলাপুর, মুগদা, বাসাবো, মালিবাগ, মোহাম্মদপুর, মগবাজারসহ বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি হতে দেখা যায়। এছাড়াও অন্যান্য এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
হঠাৎ এই বৃষ্টিতে অফিসগামীদের কিছুটা ভোন্তিতে পড়তে হলেও স্বস্তি ফিরেছে জনমনে। টানা কয়েক দিনের তাপদাহের পর এই বৃষ্টিতে অনেককেই ভিজতে দেখা গেছে।
এর আগে বুধবার রাতে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের বিভিন্ন স্থানে গত ২৮ মে থেকে তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করে। প্রায় ১২ দিন ধরে বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গরমের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক










