ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:২০:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রাজধানীতে ৭ দিন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, অগ্রীম দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ১৬ থেকে ২২ জুলাই সাতদিন রাজধানী ঢাকায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এ জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) -এর রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ আগামী ১৬ জুলাই সকাল ৭ টা থেকে আগামী ২২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত চলবে। এর জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) এর আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ ব্যাহত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।